১.৩ কোটির বেশি বাংলাদেশী বিশ্বজুড়ে কাজ করেন — কিন্তু তাদের দৈনন্দিন জীবনের জন্য একটিও সম্পূর্ণ বাংলা অ্যাপ ছিল না। প্রবাসী বন্ধু সেই শূন্যস্থান পূরণের জন্য।
প্রতিটি বাংলাদেশী প্রবাসী যেন তার মাতৃভাষায়, প্রিয় সংস্কৃতিতে — দূর প্রবাসেও বাড়ির মতো সাচ্ছন্দ্য পায়। রেমিট্যান্স পাঠানো থেকে নামাজের ওয়াক্ত, পাসপোর্ট রিনিউ থেকে ভিসা প্রশ্ন — সব ঝামেলা যেন এক অ্যাপে শেষ হয়।
প্রবাসী বন্ধু একটি Dream IT-এর কন্সার্ন — Dream IT টিম দ্বারা সম্পূর্ণরূপে নির্মিত ও পরিচালিত।
আমরা একদল প্রবাসী ও দেশে থাকা ডেভেলপার — যারা নিজেরাই অভিজ্ঞতা থেকে জানি প্রবাসী জীবনের চ্যালেঞ্জ। কাতার, দুবাই, মালয়েশিয়া, কানাডায় থাকা friends এর জন্য যা তৈরি করতে চেয়েছিলাম — সেটা ১০ লক্ষ বাংলাদেশীর জন্য বানালাম।
Dream IT একটি আধুনিক প্রযুক্তি কোম্পানি — মোবাইল অ্যাপ, web platform এবং AI-driven solution তৈরিতে বিশেষজ্ঞ। আরও জানুন: mydreamit.dev
আমরা সেরা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করি:
ফিডব্যাক, ফিচার রিকোয়েস্ট, পার্টনারশিপ — যা-ই হোক — আমরা শুনতে চাই।
যোগাযোগ করুন →